মানচিনিকে পেতে সাড়ে তিন কোটি পাউন্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিক অ্যাডভোকাতের শূন্যস্থান পূরণ করতে রবার্তো মানচিনির দিকে হাত বাড়িয়েছে রাশিয়া। জাতীয় দলের দায়িত্ব দেওয়ার জন্য ম্যানচেস্টার সিটির ইতালিয়ান কোচকে নাকি তিন কোটি ৫০ লাখ পাউন্ডের লোভনীয় প্রস্তাবও করেছে রাশিয়ান ফুটবল ফেডারেশন।শুধু প্রস্তাবই নয়, রাশিয়ার এক সূত্র পরশু দাবি করেছে, মানচিনি নাকি ছয় বছরের চুক্তিতে রাশিয়ার জাতীয় দলের দায়িত্ব নিতে রাজিও হয়েছেন। ২০১৮ বিশ্বকাপ হবে রাশিয়ায়। চুক্তি অনুযায়ী ২০১৮ বিশ্বকাপে স্বাগতিক রাশিয়ার ডাগ-আউটেও দেখা যাবে মানচিনিকে। ম্যান সিটি অবশ্য দ্রুতই ‘গল্প’টা প্রত্যাখ্যান করে দাবি করেছে, মানচিনির রোববারই (গতকাল) অস্ট্রিয়ায় প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে খেলোয়াড়দের সঙ্গে যোগ দেওয়ার কথা। এমনকি সিটির সঙ্গে নতুন চুক্তিও করবেন এই সপ্তাহেই।ইউরো ব্যর্থতার পর রাশিয়ার কোচের পদ ছেড়েছেন অ্যাডভোকাত। এই ডাচ কোচের উত্তরসূরি হিসেবে নামীদামি একজনকেই নিয়োগ দেওয়ার ইচ্ছা রাশিয়ার। এই ইচ্ছা থেকেই মানচিনিকে নিয়ে ম্যান সিটির সঙ্গে রশি টানাটানি।গত মৌসুমে সিটিকে ১৯৬৮ সালের পর প্রথম লিগ শিরোপা এনে দিয়েছেন। সিটির সঙ্গে মানচিনির বর্তমান চুক্তির মেয়াদ আর এক বছর বাকি। দুই মাস ধরেই তাই মানচিনি এবং সিটি দুই পক্ষের আইনজীবীরা নতুন চুক্তির ব্যাপারে আলোচনা করছেন। চুক্তিটা হবে সাড়ে তিন বছরের। আর বার্ষিক বেতন হবে ৫০ লাখ পাউন্ড। সিটির বিশ্বাস, তাদের কোচ নতুন চুক্তিতে সই করবেন। সিটি যখন এই বিশ্বাস নিয়ে বসে আছে, তখন রাশিয়ার ক্রীড়া ওয়েবসাইট স্পোর্টস ডট আরইউর দাবি, বছরে ৬০ লাখ পাউন্ড বেতনে মানচিনি হয়তো আগামী সপ্তাহেই দায়িত্ব নেবেন রাশিয়ার। যদিও ম্যান সিটি তাঁকে ছাড়তে রাজি হলেই শুধু মানচিনিকে নিতে পারবে রাশিয়া। সঙ্গে ক্ষতিপূরণ বাবদও দিতে হবে এক কোটি ৬০ লাখ পাউন্ড। ওয়েবসাইট।