মানচিনিকে ফার্গুসনের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের ভেতর দুই—ম্যানচেস্টার ডার্বিতে আজ ম্যানচেস্টার সিটিকে এটাই দেখাতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। ডার্বি জিতে তারা শিরোপা লড়াইয়ে থাকতে চায় চেলসির কাছাকাছি, একই সঙ্গে জল ঢেলে দিতে চায় ম্যান সিটির চার নম্বর জায়গা পাওয়ার লড়াইয়ে।শুধু ডার্বি জিতে শিরোপা লড়াইয়ে থাকার কথাটি বললেই পারতেন ম্যানইউ ম্যানেজার, প্রতিপক্ষের স্বপ্ন ভাঙার কথাটা না হয় না-ই বলতেন। কিন্তু ফার্গুসন এ কথা কেন বলতে গেলেন? হতে পারে, ম্যান সিটির হম্ভিতম্বি দেখে রেগে আগুন তিনি! আগের দিন ম্যানচেস্টার ইউনাইটেডকে কথার বাণে তাতিয়ে দিয়েছেন ম্যান সিটি কোচ রবার্তো মানচিনি। ফার্গুসন জবাবটা বাকি ফেলে রাখবেন কেন?একই শহরের চিরপ্রতিদ্বন্দ্বী দল হলেও ক্লাব ফুটবলে দুই দলের অবস্থানটা দুই রকমের। ম্যানইউর সাফল্য আর ঔজ্জ্বল্যে একেবারেই চাপা পড়ে যাওয়া ক্লাব ম্যান সিটি। তাই মিলান ডার্বি নিয়ে যেমন উত্তেজনা আর রোমাঞ্চ, ম্যানচেস্টার ডার্বি নিয়ে ততটা নেই।তবে এ বছরটা ভিন্ন। ম্যান সিটির আরব মালিক দলটিকে সাজিয়েছেন নতুন করে। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলা তাদের লক্ষ্য। আর এই লক্ষ্যপূরণ করতে চতুর্থ হতে হবে। চতুর্থ স্থানেই আছে তারা। প্রথম ম্যানচেস্টার ডার্বিতে ওল্ড ট্রাফোর্ডে ৩-৪ গোলে হারলেও ‘রেড ডেভিল’দের কাঁপিয়েই দিয়ে এসেছে তারা। প্রিমিয়ার লিগে বছরের দ্বিতীয় ডার্বি নিয়ে এ কারণেই এত হইচই।আরেকটা কারণ কার্লোস তেভেজ। ম্যানইউ থেকে এবার ম্যান সিটিতে এসে দুর্দান্ত ফর্মে এই আর্জেন্টাইন স্ট্রাইকার। সাবেক ম্যানইউ সতীর্থরা কথার কাঁটায় বিদ্ধ করেন তাঁকে সুযোগ পেলেই। তিনিও সাবেক ক্লাবকে সামনে পেলে ঝাঁপিয়ে পড়েন। সব মিলিয়ে ম্যানচেস্টার ডার্বিও এখন বড় ম্যাচের উত্তেজনা ছড়াচ্ছে। ফার্গুসন অবশ্য বলেছেন, তেভেজকে হারিয়ে কোনো খেদ নেই তাঁর, ‘আমার কোনো আক্ষেপ নেই, একদমই নেই। প্রথম মৌসুমে তেভেজ ভালোই করেছিল, তবে পরের মৌসুমে খুব একটা নয়। খেলোয়াড়েরা ম্যানইউ ছেড়ে যায়, কেউ ভালো করে, কেউ করে না। এসব না ভেবে আমাদের এগিয়ে যেতে হবে।’আজকের ম্যাচের আগেও সাবেক সতীর্থ এবং তেভেজের মধ্যে এক পশলা কথার লড়াই হয়ে গেছে। এ ম্যাচে ভালো করার একটা তাগিদ তাই তাঁর মধ্যে আছে। তাঁর ম্যান সিটি সতীর্থ জনসন বললেন সে কথাই, ‘ইউনাইটেডের বিপক্ষে কার্লোস ভালো করার বাড়তি প্রেরণা পাবে।’ কোচ মানচিনিও সুর মিলিয়েছেন জনসনের কণ্ঠে। ইস্টল্যান্ডে আজ তেভেজ-শো দেখার অপেক্ষায় আছেন তিনি। এএফপি।