মানজুকিচদের দান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যায় ভাসছে দেশবাসী। ক্ষতিগ্রস্ত লাখো মানুষ, প্রাণও হারিয়েছে অনেকে। এমন সময় কি চুপ করে বসে থাকা যায়? বসে থাকেওনি ক্রোয়েশিয়ার জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওঠার পুরস্কার হিসেবে পাওয়া বোনাসের এক-চতুর্থাংশই বন্যার্তদের তহবিলে দান করে দিয়েছে দলটি। বাংলাদেশি মুদ্রায় সাহায্যের পরিমাণটা প্রায় এক কোটি ৪০ লাখ টাকা। শুধু তা-ই নয়, তারকা স্ট্রাইকার মারিও মানজুকিচ গুনিয়া গ্রামবাসীর জন্য খাদ্য সরবরাহ করেছেন। কোচ নিকো কোভাচ ও স্ট্রাইকার ইভিকা ওলিচও বন্যাবিধ্বস্ত এলাকা দেখে এসেছেন। এদিকে বসনিয়ার বন্যার্তদের জন্য সাহায্যের আবেদন করেছেন বসনিয়ার এডিন জেকোও। ক্রোয়েশিয়া, বসনিয়া ও সার্বিয়া—এ তিন বলকান দেশই বিধ্বস্ত প্রবল বন্যায়। নিহতের সংখ্যা ইতিমধ্যে ছাড়িয়েছে ৫০, গৃহহারা প্রায় দেড় লাখ মানুষ। এএফপি।