মানতে পারছেন না ক্রুইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার জার্সিতে প্রথমবারের মতো স্পনসরের লোগো ব্যবহারের ঘোষণা মানতেই পারছেন না ক্লাবটির সাবেক কিংবদন্তি ইয়োহান ক্রুইফ। এ উদ্যোগকে ক্লাবটির বর্ণাঢ্য ইতিহাসের বিরোধী বলে মনে করছেন চেতনার দিক দিয়ে ‘কাতালান’ হয়ে যাওয়া এই ডাচ।ক্লাবটির সাবেক খেলোয়াড় ও কোচের যুক্তিতে যথেষ্ট ধারও আছে। ক্লাবের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল, বার্সার নতুন জার্সি স্পনসর কাতার ফাউন্ডেশন একটি অলাভজনক সেবামূলক সংস্থা, যেটি মধ্যপ্রাচ্যে শিক্ষার বিস্তারেও কাজ করে। কাতারে বিশ্বকাপ আয়োজনের প্রধান উদ্যোক্তাও এই সংস্থা। অন্যদিকে বার্সেলোনা আর্থিকভাবে লোকসানের ভেতর দিয়ে যাচ্ছে। সেদিক থেকে ১৫ কোটি ইউরোর এই প্রস্তাব অবশ্যই লোভনীয়।কিন্তু ক্রুইফ বলছেন, আর্থিক সমস্যা সমাধানে অন্য কোনো পথ খুঁজে বের করতে না পারাটা ক্লাবের নীতিনির্ধারকদের চরম ব্যর্থতা, ‘বিশ্বে আমরা অদ্বিতীয় এক ক্লাব, যারা নিজেদের ইতিহাসজুড়ে জার্সি অক্ষত রেখেছি। সেই অনন্য বৈশিষ্ট্য আমরা বিক্রি করে দিচ্ছি ক্লাবের বাজেটের মাত্র ছয় শতাংশ অর্থের বিনিময়ে। জানি, এই মুহূর্তে আমাদের আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। কিন্তু আমার কাছে জার্সির স্পনসরশিপ বিক্রি করাটা মনে হচ্ছে, আমরা সৃষ্টিশীলতা ভুলে গিয়ে অরুচিকর পথে পা বাড়িয়েছি।’ব্যয় সংকোচনের একটা উপায়ও বাতলে দিয়েছেন এই ফুটবল-বোদ্ধা। ইউনিসেফের লোগো ব্যবহার করার বিনিময়ে বার্সা নিজেই প্রতিবছর বড় অঙ্কের একটা টাকা দেয়। ক্রুইফের মতে, ‘পরিস্থিতি যদি এতটাই খারাপ হয়ে থাকে, আমরা সে ক্ষেত্রে ইউনিসেফের সঙ্গে চুক্তি বাতিল করতে পারি।’ ওয়েবসাইট।