মানবতার ডাকে জোকোভিচরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের ভূমিকম্প আর সুনামিতে ক্ষতিগ্রস্তদের জন্য তাঁদের মন পুড়ছিল অনেক দিন থেকেই। কিছু একটা করার তাগিদ অনুভব করছিলেন এই প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকেই। নোভাক জোকোভিচদের মতো তারকা টেনিস খেলোয়াড়েরা মিয়ামিতে খেলছেন এটিপি মাস্টার্স। সেখানে বসেই করলেন পরিকল্পনা। যেই কথা সেই কাজ—সবাই মিলে একটা দল গড়ে প্রদর্শনী ফুটবল ম্যাচে অংশ নিলেন গত বুধবার রাতে।এটিপি অলস্টার একাদশ নামে জোকোভিচরা খেললেন উত্তর আমেরিকান সকার লিগের দল ফোর্ট লডারডেল স্ট্রাইকার্সের বিপক্ষে। ৪-২ গোলে জিতল ফুটবল দলই। টেনিস দলের গোলদাতা ছিলেন অ্যান্ডি মারে ও মার্কোস বাগদাতিস। অন্য জায়গায় ব্যস্ত হয়ে পড়ায় রজার ফেদেরার ইচ্ছা থাকা সত্ত্বেও খেলতে পারেননি। নাদাল মাঠেই নামেননি। তবে ম্যাচটা উপভোগ্য ছিল। এখান থেকে পাওয়া অর্থ পরে তুলে দেওয়া হয় আমেরিকান রেডক্রসের হাতে। এএফপি।