প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক বছরের ব্যবধানে মুদ্রার এপিঠ-ওপিঠ দুটোই দেখা হয়ে গেল মার্ক গেইগারের। গত বছর ব্রাজিলে ইতিহাসের প্রথম আমেরিকান হিসেবে কোনো বিশ্বকাপের নকআউট ম্যাচে রেফারিং করে প্রশংসা কুড়িয়েছিলেন। বছর ঘুরতে না ঘুরতেই চারদিক থেকে বিদ্ধ হচ্ছেন সমালোচনায়! কারণ, কনক্যাকাফ গোল্ড কাপের সেমিফাইনালে পানামার বিপক্ষে সেমিফাইনালে শেষ মুহূর্তে তাঁর দেওয়া বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত। তবে সৌভাগ্য গেইগারের, বিপদের দিনে কনক্যাকাফ কর্মকর্তাদের নিজের পাশে পাচ্ছেন। শনিবার ঘটনার তদন্ত শেষে সংস্থাটির ভারপ্রাপ্ত সভাপতি আলফ্রেডো হাউয়িটের বক্তব্যে অন্তত তেমনটিই মনে হচ্ছে। গেইগারের বিতর্কিত সিদ্ধান্তকে ‘মানবিক ভুল’ বলে মেনে নিয়েছে সংস্থাটি। আর এ ধরনের ভুল খেলায় হতেই পারে বলে মনে করেন কনক্যাকাফ প্রধান। শুনে হয়তো স্বস্তির নিশ্বাসই ফেলছেন গেইগার। রয়টার্স।