মানসিক চাপে নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাফায়েল নাদালের সামনে নতুন এক রেকর্ডের হাতছানি। ফরাসি ওপেনে সর্বোচ্চ ছয়টি শিরোপা জিতে বিয়ন বোর্গের সঙ্গে ব্র্যাকেটবন্দী হতে যাচ্ছেন তিনি। এখনো হননি, কারণ এই রেকর্ডের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন আরেক তারকা রজার ফেদেরার।তবে বিশ্লেষকদের মতে, ক্লে-কোর্টের রাজা হয়ে যেহেতু টেনিস বিশ্বকে শাসন করছেন নাদাল, সেহেতু ছয় ফরাসি ওপেনের শিরোপা জয়ের এই অনন্য রেকর্ডের ভাগীদার হওয়া তাঁর জন্য সহজই। নাদাল কিন্তু এই মত মেনে নিতে নারাজ। তিনি বলেছেন, ‘প্রথমবার জেতার পর এমন ধারণা হওয়া খুবই স্বাভাবিক যে আপনি বিশ্ব জয় করে ফেলেছেন। কিন্তু প্রতিটি জয়ই আপনার ওপর প্রত্যাশার বোঝা চাপিয়ে দেয়।’ফরাসি ওপেনের ফাইনালে উঠে তিনি যে প্রত্যাশার চাপে পিষ্ট—তা কিন্তু খুব সুন্দর ভাষাতেই জানিয়ে দিয়েছেন নাদাল।তিনি বলেছেন, ফাইনালে উঠে তাঁর মনে হচ্ছে, তিনি আসলেই মানসিক চাপে রয়েছেন।লোভাক জোকোভিচ নাদালের এই মানসিক যন্ত্রণার কারণ। ফরাসি ওপেনের আগে বেশ কয়েকটি প্রতিযোগিতায় জোকোভিচের কাছে পরাজয় তাঁকে অনেকটাই চাপে ফেলে দিয়েছে।এ ব্যাপারে নাদালের অভিমত, ‘আমি মানসিকভাবে অনেকটাই নিচে ছিলাম। কিন্তু ফরাসি ওপেনে ভালো খেলে আমি নিজেকে একটা পর্যায়ে নিয়ে এসেছি।’ফাইনালে উঠে নাদালের সামনে ‘মানসিক বাধা’ এখন ফেদেরার। দেখা যাক, এই বাধা তিনি টপকাতে পারেন কি না। তবে সেমিতে জোকোভিচের টানা ৪২ ম্যাচ অপরাজিত থাকার দৌড় ফেদেরার কিন্তু থামিয়েছেন নিজের মেধা ও সামর্থ্যের পরিচয় দিয়ে। নাদাল-ফেদেরার, বাঘ-মহিষের এই লড়াইটা এবার না জমে পারেই না। ওয়েবসাইট।