মানুষের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের খেলায় ক্রীড়া তারকারা আনন্দ বিলান। কখনো কখনো মাঠের বাইরেও হাসি ফোটান মানুষের মুখে। হরহামেশাই শোনা যায়, অসহায় মানুষের সাহায্যে দাতব্য কাজে অংশ নিচ্ছেন ক্রীড়া তারকারা। এবার তেমনই এক মহান কাজে শরিক অ্যান্ডি মারে ও মার্টিনা নাভ্রাতিলোভা। গত নভেম্বরে অবসর নেওয়া ব্রিটেনের সাবেক ১ নম্বর মহিলা টেনিস খেলোয়াড় এলেনা বালথাচা ভুগছেন যকৃতের ক্যানসারে। তাঁর সাহায্যে প্রদর্শনী টেনিস সিরিজে খেলবেন মারে ও স্তন ক্যানসারের সঙ্গে যুদ্ধে জয়ী নাভ্রাতিলোভা। টিম হেনম্যান, গ্রেগ রুসেদস্কি, লরা রবসনরাও এগিয়ে এসেছেন এ কাজে। সংগৃহীত অর্থ বালথাচার টেনিস একাডেমি ছাড়াও দেওয়া হবে রয়াল মার্সডেন চ্যারিটি ক্যানসার তহবিলে। ওয়েবসাইট।