মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহ্যেরও একটা সীমা আছে! ছয় বছরেও যদি বকেয়া টাকা পাওয়া না যায়, ধৈর্যচ্যুতি ঘটাই স্বাভাবিক। সাবেক পাকিস্তানি পেসার
শহীদ নাজির তাই পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং পিসিবির বর্তমান প্রধান নির্বাচক মঈন খানের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন।
আইসিএলে নাম লিখিয়ে এমনিতেই হতে হয়েছিল নিষিদ্ধ। পরে ক্ষমা চেয়ে অনেকে জাতীয় দলে ফিরলেও নাজির আর ফিরতে পারেননি।
এরপর পারিশ্রমিকও যদি না পান, কার না রাগ হয়! তা মঈন খানের অপরাধ কী? আইসিএলের এজেন্ট হিসেবে পাকিস্তানি
খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করেছিলেন মঈনই। এ জন্য তিনি প্রত্যেক খেলোয়াড়ের কাছ থেকে ১৫ শতাংশ কমিশনও নিয়েছেন। খেলোয়াড়দের
পাওনা আদায় করে দেওয়ার করে দায়িত্ব তো তাঁরই। ওয়েবসাইট।