মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমা চেয়েও নিস্তার মিলছে না লুইস সুয়ারেজের। এবার হয়তো আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে উরুগুয়ের স্ট্রাইকারকে। ‘কামড়-কাণ্ডের’ জেরে সুয়ারেজের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে ইতালিয়ান প্রতিষ্ঠান কোডাকোনস। ইতালিয়ান নাগরিকদের ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য লড়াই চালিয়ে যাওয়া কোডাকনস সভাপতি কার্লো রিয়েনজি আশায় আছেন আদালতের ন্যায়বিচারের, ‘এখন আমরা অপেক্ষা করছি আদালত কী সিদ্ধান্ত দেন সেটার জন্য। সুয়ারেজের আচরণ সম্ভাব্য অপরাধের তালিকায় পড়ে, আর তা তারা বুঝতে চাইলে ওই ঘটনার ভিডিও পর্যবেক্ষণ করতে পারে এবং ছবিগুলোও এ ক্ষেত্রে এই অপরাধ প্রমাণের দলিল হতে পারে।’ গোলডটকম।