মামলা তুলে নিলেন আফ্রিদি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্লট সাজানোই ছিল। সেই প্লট অনুযায়ী শেষ হচ্ছে পিসিবি-শহীদ আফ্রিদি বিরোধ। কাল আদালত থেকে বিদেশে খেলার পুনরানুমতি চাওয়ার আরজি তুলে নিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। এখন আগেই লেখা চিত্রনাট্য অনুযায়ী দুই পক্ষের মীমাংসা হবে আদালতের বাইরে। এএফপি।গত পরশু পিসিবি সভাপতি ইজাজ বাটের সঙ্গে আলোচনায় বসেছিলেন আফ্রিদি। সমঝোতার সিদ্ধান্ত হয় সেখানেই। আফ্রিদির আইনজীবী মেহমুদ মান্দিওয়ালা কাল করাচিতে বলেছেন, ‘আমরা আরজি তুলে নিয়েছি। আগামী বৃহস্পতিবার (আজ) আফ্রিদি ডিসিপ্লিনারি কমিটির সামনে হাজির হবে।’ এরপর কী হবে, সেটাও একরকম জানা। পিসিবি এখন বিদেশে খেলার জন্য অনাপত্তিপত্র দিয়ে দেবে আফ্রিদিকে। ইংল্যান্ড ও শ্রীলঙ্কায় খেলতে আর কোনো সমস্যা থাকবে না তাঁর।