মামুন-রাজীব জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠ-এর মোস্তফা মামুন। সাধারণ সম্পাদক পদে জিতেছেন চ্যানেল টোয়েন্টি ফোরের রেজওয়ান-উজ-জামান রাজীব। মামুন পেয়েছেন ১০৪ ভোট, রাজীব ১০৬। যুগ্ম সম্পাদক পদে জয়ী প্রথম আলোর বদিউজ্জামান মিলন পেয়েছেন সর্বোচ্চ ১২০ ভোট। আরেক যুগ্ম সম্পাদক জনকণ্ঠ পত্রিকার আশরাফ হোসেন মিথুন পেয়েছেন ১০২ ভোট। এ ছাড়া অর্থ সম্পাদক নিউএজ-এর সুদীপ্ত আহমদ আনন্দ (১১২), সাংগঠনিক সম্পাদক মানবজমিন-এর সামন হোসেন (১০৭), দপ্তর সম্পাদক হয়েছেন ফ্রিল্যান্স সাংবাদিক জিয়াউদ্দিন সাইমুম (৯৯)। সদস্য পদে জিতেছেন ইকরামউজ্জামান, আমিনুল হক, খায়রুল ইসলাম, রফিকুল ইসলাম, পারভিন নাসিমা নাহার, শেখ সাইফুর রহমান, এস জি আকবর, রাকীবুর রহমান, সাহাবউদ্দিন ও রফিুকল ইসলাম মিঞা। ১৯৬ জন ভোটারের মধ্যে ১৮৪ জন ভোট দিয়েছেন।