মামুনুল আজও নেই, থাকছেন না জাহিদও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত-বাংলাদেশ
ভারত-বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে মহারণে বাংলাদেশ দলের একাদশে পরিবর্তন আনছেন কোচ লোডভিক ডি ক্রুইফ। তবে দুঃসংবাদ হলো, তাঁর সবচেয়ে আরাধ্য শিষ্য অধিনায়ক মামুনুল ইসলাম আজও থাকছেন মাঠের বাইরে। ফিজিও ও চিকিৎসকের প্রাণান্ত চেষ্টাও মামুনুলকে মাঠে নামানোর মতো উপযোগী করতে পারেনি। অধিনায়কত্বের বাহুবন্ধনী তাই আজও থাকছে নাসিরের কাছে। তবে কোচের জন্য সুখবর বয়ে আনছেন আরেক চোটগ্রস্ত সোহেল রানা। আজকের ম্যাচে খেলছেন এই মিডফিল্ডার।
নেপালের বিপক্ষে যাচ্ছেতাই পারফরম্যান্সের পর মাঠের বাইরে চলে যেতে হচ্ছে জাহিদ হোসেনকে। আজ একাদশে থাকছেন না আরিফুল ইসলাম ও ওয়াহেদ আহমেদ। রক্ষণে আরিফের জায়গায় খেলবেন আগের দিন মাঝমাঠে খেলা আতিকুর রহমান মিশু। আতিকুর রক্ষণে নেমে যাওয়ায় তাঁর জায়গাটি নেবেন ওমর ফারুক বাবু। জাহিদের জায়গায় মাঠে থাকবেন মোবারক হোসেন। নেপালের বিপক্ষে ম্যাচে ওয়াহেদ যে জায়গাটিতে খেলেছিলেন, সেখানে আজ খেলবেন জাহিদ হাসান এমিলি। সোহেল রানা খেলবেন এমিলির ছেড়ে দেওয়া জায়গায়। এমিলির জায়গায় মাঠে থাকবেন সোহেল রানা।