মামুনুলই অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি বাফুফের পক্ষ থেকে। তবে লোডভিক ডি ক্রুইফ তাঁর ইচ্ছাটা জানিয়ে দিয়েছেন সাংবাদিকদের। সাফ ফুটবলে বাংলাদেশ দলের অধিনায়ক থাকছেন মিডফিল্ডার মামুনুল ইসলামই। গত এএফসি চ্যালেঞ্জ কাপে কাগজে-কলমে অধিনায়ক ছিলেন ডিফেন্ডার মোহাম্মদ সুজন। কিন্তু সুজন মাঠেই নামার সুযোগ পাননি। সহ-অধিনায়ক হিসেবে মামুনুলের হাতেই ছিল অধিনায়কের বাহুবন্ধনী। সেই থেকেই অনুমান করা যাচ্ছিল, জাতীয় দলের নতুন অধিনায়ক হবেন মামুনুলই। শেষ পর্যন্ত সেটিই করলেন কোচ ডি ক্রুইফ।