মামুনুলদের বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে প্রতিনিধি  চট্টগ্রাম শহরের হালিশহরের ব্যস্ততম সড়ক ঘেঁষে কে ব্লকের ৯ নম্বর ফটক। একটু ভেতরে ঢুকলেই বিশাল এক বাড়ি। পাঁচতলা বাড়ির পুরোটা ভাড়া নিয়ে চট্টগ্রাম আবাহনীর ক্যাম্প চলছে। এটি আদতে একটি গেস্টহাউস। এটিই এখন মামুনুলদের বাড়ি। কাল দুপুরে সেখানে গিয়ে দেখা গেল, নিচতলায় সোফার ওপর ছড়িয়ে আছে কয়েকটি দৈনিক পত্রিকা। পাশেই ডাইনিং। ফুটবলাররা ডাইনিংয়ে যাচ্ছেন। পাশেই আরেকটি ভবনে থাকা কোচ জোসেফ পাভলিক ও আলাদা ফ্ল্যাটের বাসিন্দা বিদেশি ফুটবলাররাও আসছেন, ফলে গমগমে একটা অবস্থা। এখান থেকেই ঢিলছোড়া দূরত্বে চট্টগ্রাম আবাহনীর মাঠ আর ক্লাব ভবন। আর এখানে বাস করে ফুটবলার জাহিদের নাকি খুব ভালো লাগছে, ‘জানেন, আমার অনেক ফ্যান হয়ে গেছে এখানে।’ ‘ফ্যান’ হলে অবশ্য সবচেয়ে বেশি হওয়ার কথা রুবেল মিয়ার!