মায়ের চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের আবদার, মোটরবাইক কিনে দিতে হবে। অন্য কোনো আবদার হলে সমস্যা ছিল না, সন্তানদের সাধারণত ‘না’ করেন না ভিক্টোরিয়া বেকহাম। কিন্তু বাইক কিনে দেওয়ার ব্যাপারে সায় নেই বেকহাম-পত্নীর। বেকহাম-দম্পতির বড় ছেলে ব্রুকলিনের বয়স এখন ১৬ চলছে। আর কিছুদিন পরই সে বাইক চালানোর লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। এখনই তর সইছে না ব্রুকলিনের। কিন্তু বাইক চালানোর মতো ঝুঁকিপূর্ণ কাজে মায়ের মন খুশি হয়ে সাড়া দিচ্ছে না! ভালো কথা, ডেভিড বেকহাম কী ভাবছেন? সাবেক ইংলিশ মিডফিল্ডারের নিজেরও তো বাইকপ্রীতি আছে। বাবার থেকেই নেশাটা পেয়েছে ছেলে। এরই মধ্যে ব্রুকলিনও নিশ্চয়ই বাবাকে রাজিও করিয়ে ফেলেছে। এখন মাকে রাজি করাতে পারলেই হয়! মিরর।