প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারলন স্যামুয়েলসের সামর্থ্য নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। প্রশ্ন ছিল ম্যাচে কেন সেটি অনূদিত হয়নি, তা নিয়ে। প্রশ্ন ছিল দৃষ্টিভঙ্গি নিয়েও। এরপর উঠল ম্যাচ পাতানোর অভিযোগ। নিষিদ্ধও হয়ে গেলেন। হারিয়ে ফেললেন তিন-তিনটি মূল্যবান বছর। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর গত বছর আবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজ দলে। ফেরার পর আর পেছনে তাকাতে হয়নি। ক্যারিয়ারের সেরা সময়টাই কাটাচ্ছেন স্যামুয়েলস। নিষেধাজ্ঞার আগে খেলা ২৯ টেস্টে যেখানে তাঁর ব্যাটিং-গড় ছিল ২৮.৭৩, খুলনা টেস্ট শেষে সেটা এখন ৩৭.৩৬। এ বছর ৩টি সেঞ্চুরি করা স্যামুয়েলস খুলনায় পেয়েছেন প্রথম ডাবল সেঞ্চুরি। ২৬০ রানের ইনিংসটি প্রথম শ্রেণীর ক্রিকেটেই তাঁর সর্বোচ্চ। এই নিয়ে টেস্টে ৩ বার ম্যাচসেরার পুরস্কার পেলেন এই ডানহাতি, যার শেষ দুটি আবার শেষ তিন ম্যাচে। ওয়েবসাইট।