মারলন স্যামুয়েলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যখন ক্রিজে আসেন, তখন স্কোর বোর্ডে কোনো রানই জমেনি ওয়েস্ট ইন্ডিজের। সবচেয়ে বড় ভরসা ক্রিস গেইলও ফিরে গেছেন ৩ রান করেই। রান করাটাই দুঃসাধ্য হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতেই ত্রাণকর্তার ভূমিকায় আবির্ভূত হলেন মারলন স্যামুয়েলস। একসময় মনে হচ্ছিল লজ্জাতেই ডুবতে হবে উইন্ডিজকে, সেখানে তিনি খেললেন ৫৬ বলে ৭৮ রানের বিস্ফোরক এক ইনিংস। মূল ঝড়টা অবশ্য গিয়েছিল লাসিথ মালিঙ্গার ওপর দিয়েই, স্যামুয়েলসের ৩৯ রানই তাঁর ১১ বল থেকে আসা। ৩টি চার তো ছিলই, ছিল ৬টি ছক্কাও। ছক্কাগুলোর কোনো কোনোটি এতই বিশাল ছিল যে, ৬ এর পর যদি অন্য কোনো রান থাকত, নির্দ্বিধায় সেটা দেওয়া যেত। বল হাতেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৫ রান, নিয়েছেন ১টি উইকেট। মারলন স্যামুয়েলসকে ছাড়া আর কাউকেই ম্যাচসেরার পুরস্কার মানাত না।