মারা গিয়েছিলেন হেরাথ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল সকালে সিডনিতে রঙ্গনা হেরাথকে বল করতে দেখে অনেকেই হয়তো ভূত দেখার মতো চমকে উঠেছেন। চমকানোরই কথা, রাতে যাঁর মৃত্যুসংবাদ শুনে ঘুমাতে গেলেন সকালে তাঁকে মাঠে জলজ্যান্ত দেখা গেলে পিলে চমকানোরই কথা। গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক টুইটার ও ফেসবুকে দাবানলের মতো ছড়িয়ে পড়ে সিডনিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হেরাথ। একই গাড়িতে থাকা সাবেক ফাস্ট বোলার চামিন্ডা ভাসের অবস্থাও নাকি গুরুতর।২০১২ সালে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হেরাথ কাল অস্ট্রেলিয়ার শেষ দুটি উইকেট নিয়েছেন। ইনিংসে ৯৫ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। পরে ব্যাটিংয়ে নেমে অপরাজিত রয়েছেন ৭ রানে।এই গুজবে পুরো শ্রীলঙ্কান দলই হতভম্ব হয়ে গিয়েছিল। ওপেনার দিমুথ করুনারত্নে দিনের খেলা শেষে বর্ণনা দিলেন সাজঘরের আবহের, ‘আমরা যখন সকালের নাশতা করছিলাম, তখনই গুজবটা কানে আসে। শ্রীলঙ্কা থেকে টেলিফোন করে অনেকে জানতে চাইছিলেন অন্ত্যেষ্টিক্রিয়া কবে হবে?’গুজবটা কীভাবে এত ডালাপালা ছড়াল সেটাই বিশাল প্রশ্ন। হেরাথ অস্ট্রেলিয়ায় আছেন ঠিকই, কিন্তু চামিন্ডা ভাস তো শ্রীলঙ্কা থেকে অস্ট্রেলিয়াতেই আসেননি। রয়টার্স।