প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিও ডি জেনিরোতে গেলে মারাকানায় না যাওয়াটা ‘অপরাধে’র পর্যায়েই পড়ে। রাফায়েল নাদাল ভুলটা করেননি। পরশু ফুটবল তীর্থ মারাকানায় নিজের চরণধূলি দিয়েছেন টেনিস তারকা। গ্যালারিভরা দর্শকের সামনে অবশ্যই। ফ্ল্যামেঙ্গো ও ভাস্কো ডা গামার ম্যাচটি শুরুই হয়েছে নাদালের পায়ে। সঙ্গে ছিলেন আর্জেন্টাইন টেনিস খেলোয়াড় হুয়ান মোনাকোও। আবেগাপ্লুত নাদাল তো বলেই ফেলেছেন, ‘আমার জন্য বিশেষ একটা অভিজ্ঞতা হলো।’ বিশেষ তো হবেই, টেনিসের পাশাপাশি ফুটবলটাও দারুণ খেলতেন। কৈশোরে গিয়ে বেছে নেন টেনিসকে। কিন্তু ফুটবল তাঁকে টানে, রিয়াল মাদ্রিদের ম্যাচে তো প্রায়ই তাঁকে পাওয়া যায় গ্যালারিতে। ওয়েবসাইট।