মারীর জন্য শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংবদন্তি ফুটবলার চিহ্লা মং চৌধুরী মারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এক শোকবার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, প্রয়াত মারীর মৃত্যু বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অপূরণীয় ক্ষতি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সান্ত্বনা জানিয়েছেন মন্ত্রী।এ ছাড়া শোকবার্তা দিয়েছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি, বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক কমিউনিটি, সম্মিলিত ক্রীড়া পরিবার ও জাতীয় ক্রীড়া পরিষদ। সব শোকবার্তাতেই প্রয়াত মারীর কীর্তি তুলে ধরে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।