মারীর নামে স্টেডিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রের কাছ থেকে ভালোবাসা খুব একটা পাননি। যদিও জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন। সেটা তো কতজনই পান। কিন্তু এই ব-দ্বীপের এক ফুটবলশিল্পী চিহ্লা মং চৌধুরী মারীর প্রতি আলাদা সম্মান সেভাবে দেখানো হয়নি।তবে মৃত্যুর সাত মাস পর একটা সম্মান পেলেন কিংবদন্তিতুল্য এই ফুটবলার। রাঙামাটি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে তাঁর নামে। এখন থেকে রাঙামাটি স্টেডিয়ামের নাম ‘রাঙামাটি মারী স্টেডিয়াম।’কাল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।