মারীর স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত ফুটবলার চিহ্লা মং চৌধুরী মারীর স্মরণে আলোচনা সভার আয়োজন করেছে তাঁর পরিবার। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মিলনায়তনে আজ বেলা ৩টায় শুরু হবে অনুষ্ঠান। এতে স্মৃতিচারণা করবেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রবীণ সাংবাদিক কামরুজ্জামান ও সাবেক ফুটবলার জহিরুল হক। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে মারীর খেলোয়াড়ি জীবনের কিছু স্থিরচিত্র। মারীর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। গত ৯ মে মারা যান এই কিংবদন্তি ফুটবলার।