মারুফকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ রাসেল ক্রীড়াচক্রের কোচ মারুফুল হককে বরখাস্ত করা হয়েছে। নতুন কোচও নিয়োগ দিয়ে ফেলেছে শেখ রাসেল। গতকালই সার্বিয়ান কোচ ড্রাগনের অধীনে অনুশীলন করেছেন খেলোয়াড়েরা। দলের বাজে পারফরম্যান্স এবং আরও কিছু কারণে কোচ মারুফকে ছাঁটাই করা হয়েছে বলে জানিয়েছেন শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী, ‘আমরা দুই পক্ষ সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্তে পৌঁছেছি। মারুফ বিষয়টা মেনে নিয়েছেন।’

শুধু মারুফ নন, শেখ রাসেলের পুরো কোচিং স্টাফই ছাঁটাই করা হয়েছে। গত মৌসুমে মারুফের অধীনে ট্রেবল জিতেছিল শেখ রাসেল। এবার এরই মধ্যে দুটি টুর্নামেন্ট ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের শিরোপা তারা হারিয়ে ফেলেছে। চলমান লিগেও পিছিয়ে পড়েছে অনেকটা। সব মিলিয়েই মারুফের ওপর অসন্তুষ্ট ছিলেন ক্লাব সভাপতি।