মারে নেই ফ্রেঞ্চ ওপেনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্যারিসে খেলতে পারলে আমি নিজেই খুব অবাক হব’—গত সপ্তাহে চোটের কাছে হার মেনে রোম মাস্টার্স থেকে বিদায় নেওয়ার সময়ই আশঙ্কা করেছিলেন অ্যান্ডি মারে। আশঙ্কটাই সত্যি হলো। ফ্রেঞ্চ ওপেন থেকে সরেই দাঁড়াতে হলো বিশ্বের দুই নম্বর পুরুষ টেনিস খেলোয়াড়কে। অলিম্পিক ও ইউএস ওপেনজয়ী মারে সিদ্ধান্তটি নিয়েছেন পরশুই। ১৫ মে রোম মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে স্পেনের মার্সেলো গ্রানোলের্সের বিপক্ষে খেলার সময়ই মারের অনেক দিনের পুরোনো চোটটা ফিরে আসে নতুন করে। মারে নাম প্রত্যাহার করে নেওয়ায় ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় বাছাই হয়েছেন রজার ফেদেরার, তৃতীয় বাছাই রাফায়েল নাদাল। রয়টার্স, ওয়েবসাইট।