মারের জাপান জয়
জাপান ওপেন জয় করেছেন অ্যান্ডি মারে। আর এটি করতে গিয়ে আজ রোববার অনুষ্ঠিত ফাইনালে তিনি ৩-৬, ৬-২, ৬-০ গেমে হারিয়েছেন টেনিসের ২ নম্বর খেলোয়াড় রাফায়েল নাদালকে।ব্যাংকক ওপেনের জাপান—দুই সপ্তাহের মধ্যে দুটি ওপেন জয় করলেন মারে। ম্যাচ শেষে মারের প্রতিক্রিয়া, ‘আমি কিছু অসাধারণ খেলা খেলেছি, বিশেষ করে তৃতীয় সেটে। নিঃসন্দেহে রাফার বিপক্ষে এটাই আমার সেরা পারফরম্যান্স।’আগের ১৭ ম্যাচের ১৩টিতেই নাদালের কাছে হেরেছেন মারে। তথ্যটা জানিয়েই এই মুহূর্তে বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের ৪ নম্বরে থাকা মারে বলেছেন, ‘৩ নম্বরে উঠে বছর শেষ করার লক্ষ্য আমার। আশা করছি, ফর্মটা ধরে রাখতে পারব।’প্রথম সেটে এগিয়ে ছিলেন নাদাল। কিন্তু পরবর্তী দুই সেটে ‘অসাধারণ’ কিছু করে ম্যাচ নিজের করে নেন প্রতিপক্ষ মারে। ম্যাচ শেষে নাদালের কণ্ঠেও তাই মারের জয়গান, ‘অ্যান্ডি অবিশ্বাস্যরকম খেলেছে। ট্রফিটা ওরই প্রাপ্য ছিল।’ রয়টার্স।