মারের দুর্দান্ত প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটু হলেই উইম্বলডন থেকে খসে যেত আরেকটি তারা। একটুর জন্য সেটা হয়নি, প্রথম দুই সেট হেরে গিয়েও দারুণভাবে ফিরে এসেছেন অ্যান্ডি মারে। কোয়ার্টার ফাইনালে পাঁচ সেটের দুর্দান্ত এক ম্যাচে স্পেনের ফার্নান্দো ভারদাসকোকে হারিয়েছেন ৪-৬, ৩-৬, ৬-১, ৬-৪, ৭-৫ গেমে। সেমিফাইনালে মারের প্রতিপক্ষ ২৪তম বাছাই ইয়ারজি ইয়ানোভিচ। ইয়ানোভিচ গড়েছেন ইতিহাস, প্রথম পোলিশ হিসেবে পা রেখেছেন কোনো গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে। শেষ আটে স্বদেশি উকাশ কুবোতকে হারিয়েছেন ৭-৫, ৬-৪, ৬-৪ গেমে। ওদিকে কাল টমাস বার্ডিচকে হারিয়ে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ উঠে গেছেন সেমিফাইনালে, যেখানে তাঁর প্রতিপক্ষ হুয়ান মার্টিন দেল পোত্রো। সেমিফাইনালের পথে কাল এই আর্জেন্টাইন হারিয়েছেন ফ্রেঞ্চ ওপেনের ফাইনালিস্ট ডেভিড ফেরারকে।অষ্টম বাছাই বার্ডিচের সঙ্গে এর আগের ১৫ সাক্ষাতে দুবার হেরেছিলেন জোকোভিচ। প্রথম সেটে বার্ডিচ সমানে সমান লড়েছিলেন। টাইব্রেকারেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেটটি জিতে নেন জোকোভিচ। পরের দুই সেটে আর সেভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি চেক প্রজাতন্ত্রের সপ্তম বাছাই। ৭-৬ (৭-৫), ৬-৪, ৬-৩ গেমে জিতে জোকোভিচ নিশ্চিত করেছেন টানা ১৩তম গ্র্যান্ড স্লাম সেমিফাইনাল।দেল পোত্রোর জয়ের পথে বারবারই বাধা হয়ে দাঁড়াচ্ছিল তাঁর হাঁটুর চোট। ব্যান্ডেজ বাঁধা হাঁটুর চিকিৎসার জন্য বারবার সময় নিয়েছেন। তবে শেষ পর্যন্ত প্রতিপক্ষের পাশাপাশি এই বাধাও জয় করেছেন অষ্টম বাছাই দেল পোত্রো, জিতেছেন ৬-২, ৬-৪, ৭-৬ (৭-৫) গেমে। এএফপি।