প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিখ্যাত হওয়ার এই এক জ্বালা। যেখানেই যান মানুষ আপনার পিছু ছাড়বে না। অ্যান্ডি মারের ক্ষেত্রে তো ব্যাপারটা এখন আরও বেশি প্রযোজ্য। উইম্বলডন জেতার পর যে ইংল্যান্ডের জাতীয় বীরই হয়ে গেছেন! হয়তো সেই খ্যাতির বিড়ম্বনা এড়াতেই মারে চলে গিয়েছিলেন নির্বাসনে। এত দিন পর নিজেই বললেন সেটা। ট্রফি জেতার পরের দুই দিন সারেতে নিজের বাসায় একরকম স্বেচ্ছানির্বাসনেই ছিলেন। কয়েকটা দিন কোথাও বের হননি, সঙ্গী বলতে বান্ধবী কিম সিয়ার্স আর পোষা কুকুরজোড়া। এক ফাঁকে শুধু ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে থাই খাবার খেতে গিয়েছিলেন। আর র্যাকেট? এক সপ্তাহ নাকি ওটা ছুঁয়েও দেখেননি! ওয়েবসাইট।