গ্রুপে জার্মানি, পর্তুগাল, ঘানার মতো প্রতিপক্ষের দিকে তাকিয়ে হতাশ হতে পারে যুক্তরাষ্ট্রের ফুটবল সমর্থকেরা। গ্রুপ পর্ব পেরিয়ে পরের রাউন্ডে যেতে পারবে যুক্তরাষ্ট্র? সময়ই দেবে উত্তর। তবে মার্কিনদের সাহস জোগাচ্ছেন কিংবদন্তি ফুটবলার পেলে, ‘আমি মনে করি আমেরিকার সমর্থকদের আশাবাদী হওয়া উচিত। ওরা ভালো দল এবং পরের রাউন্ডে যাওয়া নিয়ে কোনো সন্দেহ নেই আমার।’ মায়ামি হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে পেলে বললেন যুক্তরাষ্ট্রের গ্রুপ নিয়েও, ‘এখন আমেরিকার ফুটবলকে শ্রদ্ধা জানাতে হবে আমাদের। জার্মানি, পর্তুগাল ও ঘানাকে নিয়ে যুক্তরাষ্ট্রের গ্রুপটা কঠিনই, কিন্তু ফুটবলে কী ঘটবে কেউ বলতে পারে না।’ যুক্তরাষ্ট্র ফুটবল দলের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানেরও প্রশংসা করেছেন পেলে। ওয়েবসাইট।