মার্কোস ‘রাগ’দাতিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাকেটের কাজ কী? প্রশ্নটা শুনেই অনেকে হাসতে পারেন। র‌্যাকেটের আর কী কাজ! না, শুধু টেনিস বলটাকে নেটের ওপারে পাঠানোই র‌্যাকেটের একমাত্র কাজ নয়। র‌্যাকেট রাগ কমানোর খুব ভালো ওষুধও! যাঁরা কারণে-অকারণে রেগে যান, বাড়িতে কিছু টেনিস র‌্যাকেট এনে রাখতে পারেন। মেজাজ সপ্তমে চড়ার আগেই র‌্যাকেট ভাঙতে শুরু করবেন। কাজে দেবে!রাগ কমানোর এই মহৌষধ আবিষ্কার করেছেন মার্কোস বাগদাতিস। নামের মধ্যে একটা ‘বাঘ’ ‘বাঘ’ ব্যাপার আছে সাইপ্রাসের এই টেনিস খেলোয়াড়ের। চাইলে তাঁকে ‘রাগ’দাতিস নামেও ডাকতে পারেন। বুধবার দ্বিতীয় রাউন্ডে হেরে যাওয়া ম্যাচটিতে নিজের ওপর রাগ করে টানা চার-চারটি র‌্যাকেট ভেঙেছেন বাগদাতিস! এ জন্য অবশ্য ৮০০ ডলার জরিমানাও গুনতে হয়েছে।চরিত্রের দিক দিয়ে বাগদাতিসের ঠিক উল্টো মেরুতে অবস্থান রজার ফেদেরারের। কোর্টে ফেদেরারকে ক্ষুব্ধ-হতাশা খুব কমই প্রকাশ করতে দেখা গেছে। র‌্যাকেট ছুড়ে মারার ঘটনা ঘটেছিল অনেক আগে। ফেদেরারও জানালেন, ‘র‌্যাকেট ভেঙেছি সেটা অনেক আগের ঘটনা।’ বাগদাতিসের এই আচরণ নিয়ে ১৬টি গ্র্যান্ড স্লামের মালিকের মিশ্র প্রতিক্রিয়া। জানালেন, ক্যারিয়ারের শুরুর দিকে মাথা গরম হয়ে যেত তাঁরও। কিন্তু বয়স আর অভিজ্ঞতাই গড়ে তুলেছে আজকের ফেদেরারকে। এএফপি।