মার্চে বিশ্বকাপ কাবাডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ গুয়াংজু এশিয়ান গেমসের পর বাংলাদেশ কাবাডি দল আর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেনি। অবশেষে আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সুযোগ এসেছে। আগামী ২৭-৩০ মার্চ ভারতে অন্ধ্র প্রদেশে হচ্ছে বিশ্বকাপ কাবাডি। বাংলাদেশ দল তাতে অংশ নেবে। ১৫ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ দলের ক্যাম্প।