মার্টিন তাণ্ডবে ধুঁকছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেবাগ ও দ্রাবিড়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৮৭ রানের স্কোর গড়ে ভারত। ব্যাটিং বিপর্যয় কাটিয়ে রেইডার ও উইলিয়ামসনের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড তোলে ৪৫৯ রান। দুদলের পাল্টাপাল্টি রানের পর ধরেই নেওয়া হচ্ছিল, নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছে আহমেদাবাদ টেস্ট। তবে চতুর্থ দিনের নাটকীয়তায় পাল্টে গেছে ম্যাচের চিত্র। এগিয়ে থাকা ভারতীয় দল উল্টো হারের শঙ্কায় ভুগছে। দিনের খেলা শেষ হওয়ার সময় স্বাগতিকদের সংগ্রহ ছিল ৮২ রান। কিন্তু ক্রিস মার্টিনের তাণ্ডবে চলে গেছে ৬ উইকেট। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের চেয়ে ১১০ রানে এগিয়ে ভারত, হাতে আছে মাত্র চারটি উইকেট।আগের দিন সতীর্থ রেইডারের সেঞ্চুরি উদযাপন দেখেছেন। আজ সেঞ্চুরি হাঁকিয়েছেন উইলিয়ামসন নিজেও। ওঝার শিকারে পরিণত হওয়ার আগে দলীয় সংগ্রহে এই ব্যাটসম্যান যোগ করেন ১৩১ রান। এরপর ভেট্টোরির ৪১ ছাড়া বাকি কেউ সেভাবে খেলতে না পারলেও অলআউট হওয়ার আগে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৪৫৯ রান।এখান থেকেই যেন নাটকীয়তার শুরু। দ্বিতীয় ইনিংসের তৃতীয় বলেই গম্ভীর আউট! পরের ওভারের শেষ বলে রানআউট শেবাগ। ক্রিস মার্টিন তাণ্ডবে মাত্র ১৫ রানেই চলে যায় ভারতের পাঁচ উইকেট। অধিনায়ক ধোনিকে নিয়ে বিপর্যয় এড়ানোর চেষ্টা করছিলেন লক্ষ্মণ। কিন্তু দলীয় ৬৫ রানে ধোনিকেও (২২) বিদায় করেছেন মার্টিন। শেবাগের রানআউট বাদ দিলে ভারতের সবকটি উইকেটই শিকার করেছেন মার্টিন।—ক্রিকইনফো