মার্তাদের বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিম্পিকে মেয়েদের ফুটবল থেকে বিদায় ঘণ্টা বেজে গেল ব্রাজিলের। পরশু কোয়ার্টার ফাইনালে আগের দুই অলিম্পিকের রুপা জয়ী ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে নাম লেখাল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জাপান। মেয়েদের ‘পেলে’ খ্যাত মার্তাকে আরেকবার বড় মঞ্চ থেকে বিদায় নিতে হলো কান্নাভেজা চোখে। শেষ চারে জাপানের প্রতিপক্ষ ফ্রান্স। আরেক কোয়ার্টার ফাইনালে যারা ২-১ গোলে হারিয়েছে সুইডেনকে।পরশু কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্র ২-০ গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে। ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের কোচ পিয়া সান্ডহ্যাজ অবশ্য বলছেন, মেয়েদের গোলের সুযোগ মিস নিয়ে মোটেও চিন্তিন নন তিনি। রয়টার্স, এএফপি।