মার্শ ভাইদের নিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের হাল যেদিকে যায়, পরের হালও সেদিকে যায়। প্রচলিত প্রবাদটিকে যেন আক্ষরিক অর্থেই সত্যি প্রমাণ করছেন অস্ট্রেলিয়ার মার্শ ভাইরা। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও কোচের এই দুই সন্তানই দারুণ প্রতিভাবান, দুজনই সুদর্শন। শুধু এটুকু হলে ভালোই হতো। সমস্যা হলো, দুজনেরই অ্যালকোহলপ্রীতি একটু বেশি!অ্যালকোহল আসক্তি ও পার্টিপ্রীতির কারণে একসময় পথ হারিয়েই ফেলেছিলেন শন মার্শ। রাজ্য দল থেকে বাদ পড়েছেন, জরিমানা গুনতে হয়েছে, একাডেমি থেকে বহিষ্কৃত হয়েছেন। পরে পুরোপুরি হারিয়ে যাওয়ার আগে নিজেকে কিছুটা শুধরেছেন। প্রথম আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করে অস্ট্রেলিয়া দলে ঢুকেছেন। পরে সেঞ্চুরি করেছেন টেস্ট অভিষেকে। বাজে ফর্মের কারণে আবার দলে জায়গা হারিয়েছেন। এর মাঝেই আবার জাতীয় দলে ঢুকেছেন ৮ বছরের ছোট ভাই মিচেল মার্শ। ২০১০ যুব বিশ্বকাপ জয়ে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন মিচেল। শেন ওয়ার্ন সে সময় তাঁকে বলেছিলেন ভবিষ্যতের মহাতারকা। অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থারের ধারণা, অলরাউন্ডার মিচেল হবেন পরবর্তী জ্যাক ক্যালিস। অস্ট্রেলিয়ার হয়ে একটি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলে রেখেছেন প্রতিশ্রুতির স্বাক্ষর। হঠাৎই গত জুলাইয়ে খবরের শিরোনাম হলেন নেতিবাচক কারণে। রাতজুড়ে পার্টি করায় বের করে দেওয়া হলো অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সিলেন্স থেকে।এবার খবরের শিরোনাম দুই ভাই একসঙ্গে। পার্থ স্কর্চার্সের হয়ে চ্যাম্পিয়নস লিগ খেলতে দুজন ছিলেন দক্ষিণ আফ্রিকায়। মিচেলের ২১তম জন্মদিনে সারা রাত ফুর্তি করে দুভাই হোটেলে ফিরেছেন সকালে। হতভম্ব টিম ম্যানেজমেন্ট তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে দুই ভাইকে পরবর্তী ম্যাচের একাদশ থেকে বাদ দিয়ে। যা শোনা যাচ্ছে তাতে অপেক্ষা করছে আরও কঠিন শাস্তি। ওয়েবসাইট।দারুণ প্রতিভাবান হয়েও মূলত অ্যালকোহলপ্রীতির কারণে প্রতিশ্রুতির ধারেকাছেও এখনো যেতে পারেননি শন মার্শ। বয়স হয়ে গেছে ২৯, আন্তর্জাতিক আঙিনায় প্রতিষ্ঠা পাওয়ার সময় ফুরিয়ে আসছে। অমিত সম্ভাবনাময় মিচেলের সামনে পড়ে আছে পুরো ক্যারিয়ারই। কিন্তু ভাইয়ের পথের পথিক হচ্ছেন কি না, এই শঙ্কায় অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গন। ওয়েবসাইট।