মার্শাল আর্টে চার সোনা বাংলাদেশের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় ফজিলাতুননেসা মুজিব মার্শাল আর্ট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে চারটি সোনা জিতেছে বাংলাদেশ। তায়কোয়েনজেৎসুর অনূর্ধ্ব-৪০ কেজিতে বাংলাদেশের লাকি আক্তার সোনা ও ভারতের সংগীতা পাওয়ার রুপা জিতেছেন। অনূর্ধ্ব-৬০ কেজিতে বাংলাদেশের শারমিন সুলতানা সোনা ও ভারতের হূষিতা কৌশিক রুপা জিতেছেন। কারাতেও সোনা জিতেছেন শারমিন সুলতানা ও লাকি আক্তার। তবে এশিয়ান এসকোয়ে চ্যাম্পিয়নশিপে ভারতেরই আধিপত্য। কাল সাতটি ওজন শ্রেণীর সব কটিতেই সোনা জিতেছেন ভারতীয়রা। ছয়টি ইভেন্টে রুপা জিতেছে বাংলাদেশ।ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, জর্ডান ও বাংলাদেশকে নিয়ে পরশু শুরু হয়েছে আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা। কারাতে, মুআইথাই, এসকোয়ে ও তায়কোয়েনজেৎসু— এই চার বিভাগে অংশ নিচ্ছেন ২২০ জন খেলোয়াড়।