মার্শালের ডাবল সেঞ্চুরি, সোহাগের হ্যাটট্রিক
ক্রিস গেইল আর ওয়েস্ট ইন্ডিজের সৌজন্যে গ্যাংনাম নৃত্য পরিচিতি পেয়ে গেছে ক্রিকেটে। কাল ঢাকা বিভাগের খেলোয়াড়েরা সেই নাচ দেখালেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও। জাতীয় লিগের প্রথম পর্বের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীকে এক দিন বাকি থাকতে ১২৭ রানের বড় ব্যবধানে হারিয়ে মাঠেই ‘গ্যাংনাম শো’ করল মাহমুদউল্লাহর দল।ঢাকায় হয়েছে ‘গ্যাংনাম শো’ আর বগুড়ার ‘শো’ মার্শাল আইয়ুবের। চট্টগ্রামের ৪১১ রানের পর মার্শালের ডাবল সেঞ্চুরি আর মেহরাব জুনিয়রের সেঞ্চুরি ৫ উইকেটে ৫০৯ রান এনে দিয়েছে ঢাকা মহানগরকে। তিন দিনেও শেষ হয়নি দুই দলের প্রথম ইনিংস—বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের এই ম্যাচ নিশ্চিত ড্র-ই হচ্ছে। ফলাফল না হওয়ার সম্ভাবনা রংপুর ক্রিকেট গার্ডেনেও। ম্যাচের আজ শেষ দিন, অথচ দ্বিতীয় ইনিংসের খেলা শুরুই হলো কাল দিন শেষ হওয়ার কিছু আগে! খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে হ্যাটট্রিকসহ ৭ উইকেট পেয়েছেন বরিশালের অফ স্পিনার সোহাগ গাজী। শেষ দিনে স্বাগতিকদের বিপক্ষে জয়ের জন্য ১৬২ রান প্রয়োজন বরিশালের, হাতে আছে ৮ উইকেট।ঢাকা-রাজশাহীআগের দিনের ২৯৫ রানের সঙ্গে কাল ২৭ রান যোগ করেই দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গেছে ঢাকা। পরশুর ৩ উইকেটের সঙ্গে আরও ২ উইকেট নিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট পেয়েছেন রাজশাহীর সানজামুল। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্লান হয়ে গেছে এই বাঁহাতি স্পিনারের সাফল্য। দেড় দিনেরও বেশি সময় হাতে পাওয়া রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২৬০। অথচ তৃতীয় দিনের খেলা দেড় ঘণ্টার মতো বাকি রেখেই তারা অলআউট ১৩৩ রানে! চোট পেয়ে প্রথম ইনিংসে ব্যাট না করা মুশফিক দ্বিতীয় ইনিংসে ২৬ রান করলেও এক সপ্তাহের বিশ্রাম পাওয়া সাকলাইন উইকেটে যাননি। ৭৮ রানে ৮ উইকেট হারানো চ্যাম্পিয়নদের আরও বিব্রত হওয়া থেকে বাঁচিয়েছে নবম উইকেটে শফিউল-সানজামুলের ৫৫ রানের জুটি। চট্টগ্রাম-ঢাকা মহানগর৩ উইকেটে ২৩৭ রান নিয়ে দিন শুরু করেছিল ঢাকা মহানগর। কাল সারা দিনে তাদের আর মাত্র ২ উইকেটই নিতে পেরেছেন চট্টগ্রামের বোলাররা। তবে আউট হওয়ার আগে মার্শাল-মেহরাবের নিয়ন্ত্রণেই ছিল ম্যাচ। চতুর্থ উইকেটে তাঁদের ৩১১ রানের জুটি জাতীয় ক্রিকেটে নতুন রেকর্ড। আগের দিন ১০০ রানে অপরাজিত মার্শাল করেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের প্রথম ও জাতীয় লিগ ইতিহাসের ১১তম ডাবল সেঞ্চুরি। ৫০৭ মিনিট উইকেটে থেকে ৩৯৫ বল খেলে তাঁর রান ২০৯। দিন শেষে উচ্ছ্বসিত মার্শাল বলেছেন, ‘প্রথমে ১৫০ রান টার্গেট ছিল, এরপর ঠিক করি আগের ব্যক্তিগত সর্বোচ্চ ১৮১ রান পার হব। বছর তিনেক আগে চট্টগ্রামের বিপক্ষেই খেলেছিলাম ইনিংসটা। ১৮১ রান করার পর ডাবল সেঞ্চুরির টার্গেট করি।’ মার্শালের সঙ্গে অপরাজিত ৫৩ রান নিয়ে দিন শুরু করা মেহরাবও পেয়েছেন সেঞ্চুরি। ড্রয়ের পথে থাকা ম্যাচে প্রথম ইনিংসে এগিয়ে থাকার পয়েন্ট নিশ্চিত করেছে ঢাকা মহানগর।খুলনা-বরিশাল২৫৭ রানের জয়ের লক্ষ্য বরিশালের সামনে। ওপেনার ফজলে রাব্বীর ফিফটির (৫৪*) সৌজন্যে কালই ২ উইকেটে হয়ে গেছে ৯৫ রান। এর আগে শুরুর ব্যাটিং বিপর্যয় কাটিয়ে খুলনা দ্বিতীয় ইনিংসে করেছে ২২০। ফিফটি করেছেন তাপস ঘোষ (৭৬)। ১৪৭ রানে ৭ উইকেট পড়ার পর ডলারের (৪১*) সঙ্গে অষ্টম উইকেটে তাঁর ৭৩ রানের জুটিতেই ২২০ রানে পৌঁছায় খুলনা। বরিশালের অফ স্পিনার সোহাগ গাজীর হ্যাটট্রিকে খুলনার ইনিংসও শেষ ওই ২২০ রানেই। তাপসকে কট বিহাইন্ড করার পরের দুই বলে তুলে নিয়েছেন রুবেল আর আল-আমিনকে। আগের দিন প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের দ্বিতীয় সেঞ্চুরির পর কাল বল হাতে সপ্তমবারের মতো নিলেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৭৯ রানে নেওয়া ৭টিসহ ম্যাচে সোহাগ গাজীর উইকেট ৯টি।রংপুর-সিলেটপ্রথম ইনিংসে রংপুরের ২৯৫ রানের জবাবে আগের দিন ১৫৬ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল সিলেটের। অধিনায়ক অলক কাপালি (৭০), গোলাম মাবুদ (৩০), আবুল হাসান (৪০), এনামুল জুনিয়রদের (২৩) সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত ৩২৩ রান করেছে তারা দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে ২৮ রানে পিছিয়ে থাকা রংপুর দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে করেছে ১০ রান।সং ক্ষি প্ত স্কো রঢাকা-রাজশাহী, মিরপুরঢাকা বিভাগ: ১১৬ ও ৯১ ওভারে ৩২২ (মোশাররফ ৬৯, মজিদ ৬৪, নুরুল ৬২, নাদিফ ৩৫, শরীফ ২৪; সানজামুল ৫/১২৯, শফিউল ২/৪৯, ফরহাদ রেজা ২/৬৮)। রাজশাহী বিভাগ: ১৭৮ ও ৪২.২ ওভারে ১৩৩ (শফিউল ৪৪, মুশফিকুর ২৬, মিজানুর ১৫; মাহমুদউল্লাহ ৪/২৯, শাহাদাত ২/২৪)।ফল: ঢাকা বিভাগ ১২৭ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: মোশাররফ হোসেন (ঢাকা)।রংপুর-সিলেট, রংপুররংপুর বিভাগ: ২৯৫ ও ৫ ওভারে ১০/০ (লিটন ৬*, তারিক ৪*)। সিলেট বিভাগ: ১৪৭ ওভারে ৩২৩ (রুম্মন ৭৫, অলক ৭০, হাসান ৪০, মাবুদ ৩০, এনামুল ২৩, সায়েম ২১; আরিফুল ৩/৫১, আলাউদ্দিন ২/৫৮)।চট্টগ্রাম-ঢাকা মহানগর, বগুড়াচট্টগ্রাম বিভাগ: ৪১১। ঢাকা মহানগর: ১৫১ ওভারে ৫০৯/৫ (মার্শাল ২০৯, মেহরাব জুনিয়র ১২২, তাসামুল ৫৯*, শামসুর ৫৬, সগীর ২০*; কামরুল ২/৭৮, নূর ২/১২৯)।খুলনা-বরিশাল, খুলনাখুলনা বিভাগ: ৩১৪ ও ৭০.৩ ওভারে ২২০ (তাপস ঘোষ ৭৬, ডলার ৪১*, জিয়াউর ৩৫; সোহাগ ৭/৭৯, মনির ২/৪২)। বরিশাল বিভাগ: ২৭৮ ও ৩৫ ওভারে ৯৫/২ (ফজলে রাব্বী ৫৪*, নাসিরউদ্দিন ১৮; রাজ্জাক ১/৩১, তুষার ১/৩১)।