মার্শের জায়গায় ফোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিওফ মার্শকে সরিয়ে গ্রাহাম ফোর্ডকে কোচ করতে যাচ্ছে শ্রীলঙ্কা—দুই দিন আগেই নিশ্চিত হয়েছিল এটা। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সেটুকুও সেরে ফেলা হলো কাল। অস্ট্রেলিয়ান মার্শকে বরখাস্ত করে দক্ষিণ আফ্রিকান ফোর্ডকেই নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা।গত বিশ্বকাপে দায়িত্ব পালন করা অস্ট্রেলিয়ান ট্রেভর বেইলিস বিদায় নেওয়ার পর ফোর্ড হলেন শ্রীলঙ্কার চতুর্থ কোচ! গত সেপ্টেম্বরেই শ্রীলঙ্কার দায়িত্ব পান মার্শ। তাঁর চুক্তিটা ছিল দুই বছরের। মার্শ, ফোর্ড—দুজনের কারও মন্তব্যই জানা যায়নি। এএফপি।