মার্শের জায়গায় হনস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন সহ-নির্বাচক ও সাবেক প্রধান নির্বাচক ট্রেভর হনস। রডনি মার্শের স্থলাভিষিক্ত হলেন তিনি। এর আগেও ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা ১০ বছর নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান ছিলেন হনস। ৬২ বছর বয়সী হনস ২০১৪ সালে থেকে আবারও নির্বাচকের দায়িত্ব পালন করে আসছেন। হনস, মার্ক ওয়াহ ও কোচ ড্যারেন লেম্যানের সঙ্গে নির্বাচক দলে নতুন অন্তর্বর্তী সদস্য করা হয়েছে সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেলকে। রয়টার্স।