মার্শের পছন্দ আর্থার
টিম নিলসেন সরে দাঁড়ানোর পর কোচের সন্ধানে নেমেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শোনা যাচ্ছে অনেকের নামই। তবে শন মার্শের পছন্দ মিকি আর্থার। আর্থারের সঙ্গে অস্ট্রেলিয়ার কোচ হওয়ার দৌড়ে আছেন বর্তমান ব্যাটিং কোচ জাস্টিন ল্যাঙ্গার, সাবেক শ্রীলঙ্কা কোচ টম মুডি ও সাবেক নিউজিল্যান্ড কোচ স্টিভ রিক্সন।২০১০ সালে দক্ষিণ আফ্রিকার কোচের পদ ছাড়ার পর থেকেই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচ আর্থার। মার্শ খেলেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়েই। নিজের অভিজ্ঞতা থেকেই মার্শের ধারণা, অস্ট্রেলিয়ার জন্য উপযুক্ত তাঁর রাজ্য দলের কোচ, ‘মিকি অসাধারণ এক কোচ। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ওর সঙ্গে কাজ করাটা আমি দারুণ উপভোগ করেছি। আমার খেলার উন্নতিতে ওর ভূমিকা অনেক। ক্রিকেটারদের সঙ্গে ওর যোগাযোগের ক্ষমতা খুবই ভালো। সব মিলিয়েই ও একজন অসাধারণ মানুষ।’ ওয়েবসাইট।ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচ হিসেবে ভালোই করেছেন আর্থার। তবে দক্ষিণ আফ্রিকার কোচ থাকার সময় অধিনায়ক গ্রায়েম স্মিথসহ সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না বলে গুঞ্জন। এটা বিপক্ষে যেতে পারে আর্থারের।