মার্শ-হ্যারিসের হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটের কারণে জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার সামনের দুটি সিরিজে খেলতে পারবেন না শন মার্শ। পাকিস্তান সিরিজে মাঠের বাইরে থাকবেন পেসার রায়ান হ্যারিসও। আগামী অক্টোবরে ওই সিরিজ হবে সংযুক্ত আরব আমিরাতে। গত মার্চে হাঁটুতে বড় ধরনের অস্ত্রোপচার করেছেন হ্যারিস। এখনো দৌড়ানো শুরু করেননি। হ্যারিস কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, তা এখনো অনিশ্চিত। তবে চিকিৎসকদের আশা, জানুয়ারিতে ভারতের সঙ্গে হোম সিরিজের আগে সুস্থ হয়ে উঠবেন ৩৪ বছর বয়সী পেসার। গত আইপিএলে কনুইতে চোট পাওয়া শন মার্শ আগামী সপ্তাহে অস্ত্রোপচার করাচ্ছেন। ধারণা করা হচ্ছে, অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ক্রিকইনফো।