মার্সিসাইডে শ্বাসরুদ্ধকর ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৫ গজ দূর থেকে ফ্রি-কিক নিলেন লুইস সুয়ারেজ। এভারটন খেলোয়াড়েরা বিস্ময়ে বিমূঢ় হয়ে দেখল, বলটা সাপের মতো বাঁক নিয়ে ঢুকে যাচ্ছে জালে। সুয়ারেজের এই অসাধারণ গোলের পরও কাল জিততে পারেনি লিভারপুল, এভারটনের সঙ্গে ড্র করেছে ৩-৩ গোলে  এএফপি
২৫ গজ দূর থেকে ফ্রি-কিক নিলেন লুইস সুয়ারেজ। এভারটন খেলোয়াড়েরা বিস্ময়ে বিমূঢ় হয়ে দেখল, বলটা সাপের মতো বাঁক নিয়ে ঢুকে যাচ্ছে জালে। সুয়ারেজের এই অসাধারণ গোলের পরও কাল জিততে পারেনি লিভারপুল, এভারটনের সঙ্গে ড্র করেছে ৩-৩ গোলে এএফপি

পারদ ছোঁয়া উত্তেজনা, পাল্টাপাল্টি আক্রমণ, গোল-পাল্টা গোল, আক্ষেপ-জাগানিয়া কিছু সুযোগ হাতছাড়া করা, কয়েকটি দুর্দান্ত সেভ। ফুটবল যেন তার রূপ-রসের অনেকটুকু নিয়েই ধরা দিয়েছিল কাল লিভারপুল-এভারটন ম্যাচে। ১৯৩৫ সালের পর এই প্রথম মার্সিসাইড ডার্বিতে এতগুলো গোল হলো। তবে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচটাও যেন পুরো ছবিটা আঁকতে পারছে না। ম্যাচটা ৪-৪ এমনকি ৫-৫ও হতে পারত!

লিভারপুল ড্র করলেও জিতেছে আর্সেনাল। নিজেদের মাঠে আর্সেন ওয়েঙ্গারের দল সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও সংহত করেছে। দুটি গোলই করেছেন ফরাসি ফরোয়ার্ড অলিভিয়ের জিরো। এই জয়ে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট আর্সেনালের। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল, ২২ পয়েন্ট নিয়ে তিনে সাউদাম্পটন। অবশ্য ওয়েস্ট হামের সঙ্গে জিতে থাকলে চেলসিই উঠে গেছে দুইয়ে।

গুডিসন পার্কে শুরুটা করেছিল লিভারপুল। ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে দেন ফিলিপে কুটিনহো। তিন মিনিট পরেই এভারটনের হয়ে সমতা আনেন কেভিন মিরালাস (১-১)। ১৯ মিনিটেই আবার এগিয়ে যায় লিভারপুল। দুর্দান্ত এক ফ্রিকিক থেকে ম্যাচের সেরা গোলটা করেন লুইস সুয়ারেজ (১-২)।

৭২ মিনিটে আবার এভারটনকে সমতায় ফেরান রোমেলু লুকাকু। ১০ মিনিট পর বেলজিয়ান স্ট্রাইকার উৎসবে মাতেন আবারও। এভারটন এগিয়ে যায় ৩-২ গোলে। ক্যারিয়ারে লিভারপুলের বিপক্ষেই সবচেয়ে বেশি (৪) গোল করলেন লুকাকু। ৮৯ মিনিটে বদলি ড্যানিয়েল স্টারিজ
সমতা ফেরালে (৩-৩) এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে লিভারপুল। তথ্যসূত্র: স্টার স্পোর্টস ৪।