মার্সেলো থাকছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ার সঙ্গে জয়ের আনন্দে উত্তাল ব্রাজিল। খেলোয়াড়, কোচ-কর্মকর্তা সবার উচ্ছ্বাসই যেন বাঁধভাঙা। হঠাৎ খবর এল মার্সেলোর দাদা পেদ্রো ভিয়েরা দা সিলভা রিওর একটি হাসপাতালে মারা গেছেন। দাদা ছিলেন ফুটবলের বিশাল ভক্ত। মুহূর্তেই বৈশাখের কালো মেঘ জমাট বাঁধল মার্সেলোর মনে। শিষ্যের মন খারাপে কোচ লুইস ফেলিপে স্কলারি মার্সেলোকে পরিবারকে সঙ্গ দেওয়ার অনুমতি দিলেন। কিন্তু মার্সেলো যে ফুটবল-সৈনিক। শোককেই বানাতে জানেন শক্তি। জানিয়ে দিলেন আপাতত দলের সঙ্গেই থাকতে চান। ব্রাজিল ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে, ৭৮ বছর বয়সী দাদার মৃত্যুতে বাড়ি না গিয়ে দলের সঙ্গেই থাকবেন মার্সেলো। ইয়াহু স্পোর্টস।