মালদিনিকে তাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেনফিকার বিপক্ষে ভেলটিনস অ্যারেনায় আজ যখন মাঠে নামবেন, রাউল গঞ্জালেস আরেক ধাপ এগিয়ে যাবেন পাওলো মালদিনির দিকে। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ১৩৯ ম্যাচ খেলার রেকর্ডটি সাবেক এসি মিলান অধিনায়কের। রাউলের আজ ১৩৪তম ম্যাচ, গ্রুপ পর্বে এরপর ম্যাচ আছে আরও চারটি। সব ম্যাচ খেললেও রাউলের ম্যাচ হবে ১৩৮টি। রেকর্ড গড়তে হলে তাই দ্বিতীয় পর্বে উঠতে হবে রাউলের ক্লাবকে। প্রথম ম্যাচে হারলেও শালকে জিরো ফোরের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না গ্রুপটা সহজ বলে। মালদিনির আরেকটি রেকর্ডেরও পিছু ধাওয়া করছিলেন রাউল। সব ম্যাচই মালদিনি খেলেছেন এসি মিলানের হয়ে, রিয়াল মাদ্রিদের হয়ে ১৩২ ম্যাচ খেলা রাউল এবার ক্লাব ছাড়তে বাধ্য হয়েছেন। তবে মালদিনিকে এখন চোখ রাঙাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১২৯ ম্যাচ খেলা রায়ান গিগস।