মালদ্বীপ আসছে না বলে বিকল্পের খোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী মাসে চীনে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে যাওয়ার আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল দল। মালদ্বীপ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ওই ম্যাচটি হওয়ার কথা ছিল এই সপ্তাহেই। কিন্তু শেষ পর্যন্ত মালদ্বীপ আসছে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী কাল জানিয়েছেন, ‘আজ-কালের মধ্যেই মালদ্বীপ অনূর্ধ্ব-২৩ দলের বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু ইন্দোনেশিয়ায় একটি টুর্নামেন্টে খেলতে যাওয়ায় বাংলাদেশে আসতে পারছে না তারা।’তবে প্রস্তুতি ম্যাচের জন্য একটি বিকল্প খোঁজা হচ্ছে বলে জানালেন সহকারী কোচ সাইফুল বারী (টিটু), ‘এমনও হতে পারে বাংলাদেশ লিগে খেলতে আসা বিদেশিদের নিয়ে দল গড়ে তাদের বিপক্ষে খেলবে এশিয়াডগামী দলটি। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।’