মালদ্বীপকে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শুরুর আগে অনেকে বলছিলেন, এই প্রতিযোগিতায় বাংলাদেশ একটি মাত্র জয় আশা করতে পারে। মালদ্বীপ ছাড়া আর কাউকেই হারানো সম্ভব নয়।সৌদি আরব, ওমান, ইরাকের সঙ্গে বাংলাদেশ কেমন করে, সেটি দেখার অপেক্ষা থাকল। তবে মালদ্বীপের বিপক্ষে ৩-০ জয়ে বাংলাদেশ সামনের ম্যাচগুলোতে ভালো করার প্রেরণা পেল বৈকি।এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল বাছাইপর্বের উদ্বোধনী দিনে কাল দুই ম্যাচে হলো ৭ গোল। প্রথম ম্যাচে ওমানকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সৌদি আরবের বার্তা, ঢাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হতেই এসেছে দলটি। এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলে পাঁচবারের চ্যাম্পিয়ন সৌদি আরবের খেলা দেখতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাজির ঢাকাস্থ অনেক সৌদি নাগরিক। ম্যাচের পুরোটা সময় সৌদি শিশু-কিশোরেরা ব্যানার নিয়ে নেচে-গেয়ে দলকে উৎসাহিত করল।দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সুস্পষ্ট প্রাধান্য নিয়ে খেলেছে। কোচ নিকোল ইলিয়েভস্কি আগের দিন জানিয়েছিলেন, মালদ্বীপের বিপক্ষে সেরা একাদশ নামাবেন না। সেভাবেই দলটা গড়েছেন। এবং শুরু থেকে আক্রমণাত্মক খেলে বাংলাদেশ দল ব্যস্ত রাখে অতিথি দলকে। মালদ্বীপের তরুণদের চেয়ে বাংলাদেশের তরুণেরা গতি এবং স্কিলে এগিয়ে থাকার সুযোগটা কাজে লাগাল পুরোপুরি।চোখ কাড়লেন স্ট্রাইকার মাসুদ রানা। অনূর্ধ্ব-১৬ দলে খেলেছেন। ঢাকায় প্রথম বিভাগ ফুটবলে ভিক্টোরিয়ার হয়ে হ্যাটট্রিকও আছে। বাংলাদেশের তিন গোলের দুটিই তাঁর। ১০ মিনিটে ডান প্রান্ত থেকে ওয়াহেদের পাস থেকে দারুণ এক কোনাকুনি শটে ১-০ করেন মাসুদ। ২৫ মিনিটে সিফাতের ক্রসে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে টোকায় ২-০। এরপর বেশ কিছু সহজ সুযোগ নষ্ট। ৬৮ মিনিটে জটলা থেকে বদলি ফরোয়ার্ড মালেক করেছেন ৩-০।দ্বিতীয়ার্ধে কিছু সময় বাংলাদেশ একটু অগোছালো খেলেছে। তবে তা ভুলে আগামীকাল সৌদি আরবের বিপক্ষে ছেলেদের ভালো খেলা দেখতে চান ইলিয়েভস্কি। বাংলাদেশের কোচ বললেন, ‘ভালো শুরু হয়েছে। দলের খেলাও মোটামুটি সন্তোষজনক। সৌদি আরবের বিপক্ষে আরও ভালো খেলা চাই।’সৌদি আরব-ওমান ম্যাচে টার্নিং পয়েন্ট ছিল একটা লাল কার্ড। ২৫ মিনিটে ওমানের গোলরক্ষক বক্সের বাইরে এসে বল ধরে লাল কার্ড দেখেছেন। এরপর ওমানের জালে গোল উৎসব সৌদি আরবের। দুই গোল করেছেন সালেহ। শেষ গোলটা পেনাল্টি থেকে।