মালদ্বীপে খেলেছেন, অথচ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার জেলার মেয়ে সাবিনা খাতুন মালদ্বীপে খেলতে যাওয়ার আগে-পরে প্রচারের আলোয় ছিল। কিন্তু আমি তো সেটি পেলাম না! আমিও তো মালদ্বীপে খেলেছি গত বছর। এবং সাবিনার দলেই।’ বলতে বলতে একটা প্রশ্ন ছুড়ে দেন জাতীয় ভলিবল দলের অধিনায়ক সাঈদ আল-জাবীর, ‘ছোট খেলা বলে আমরা কেন অবহেলার শিকার হবো?’
আল-জাবীরের ক্ষোভ বা হতাশা দুটিই যুক্তিযুক্ত। কিন্তু প্রচারের আলোয় না আসার কারণটাও তাঁর জানা, ‘আসলে আমাদের খবরগুলো ফেডারেশন থেকে জানানো হয় না।’ বাংলাদেশের দু-চারটি বাদে বাকি সব ফেডারেশনই বলতে গেলে সারা বছর ঘুমায়। তা জাতীয় দলের অধিনায়ক মালদ্বীপ যান আর মালয়েশিয়া—কোনো হেলদোল নেই।