মালদ্বীপেরও না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু গোল্ডকাপের ষষ্ঠ দলটিকে খুঁজেই পাচ্ছে না বাফুফে। মালয়েশিয়া, বাহরাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে খেলার কথা ছিল পাকিস্তানের। কিন্তু গত সপ্তাহে পাকিস্তান ফুটবল ফেডারেশন তাদের অনাগ্রহের কথা জানিয়ে দেয় বাংলাদেশকে। এরপর মালদ্বীপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বাফুফে। কিন্তু কাল দুপুরে মালদ্বীপ ফুটবল ফেডারেশনও তাদের অপারগতার কথা জানিয়ে দিয়েছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ কাল বললেন, ‘মালদ্বীপ ফেডারেশনের অভ্যন্তরীণ সমস্যার কারণে বঙ্গবন্ধু কাপ খেলতে বাংলাদেশে আসতে পারবে না। আমরা বিকল্প দল খুঁজতে শুরু করেছি। আশা করি খুব শিগগির একটি নতুন দল পেয়ে যাব।’