মালিক টেন্ডুলকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ, বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন—ক্রিকেটারের বাইরেও আরও অনেক উপাধিই জুড়ে গেছে শচীন টেন্ডুলকারের নামের পাশে। শিগগিরই হয়তো টেন্ডুলকারের নামের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে ‘মালিক’ উপাধিটিও। আইপিএলের আদলে এবার ভারতে শুরু হতে যাচ্ছে আইবিএল। মানে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগ। ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে, আইবিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি মুম্বাই মাস্টার্সের মালিকানা কিনতে যাচ্ছেন টেন্ডুলকার। ওয়েবসাইট।