মালিক বেকহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ক্লাব থেকে আরেক ক্লাব৷ খেলোয়াড়ি জীবনে ডেভিড বেকহাম যেন ছিলেন এক যাযাবর৷ সেই জীবন পেরিয়ে বেকহাম নিজেই বনে যাচ্ছেন মালিক৷ না, এখনো পাকা খবর আসেনি৷ তবে বেকহাম মায়ামিতে একটা ক্লাব কিনতে যাচ্ছেন বলে যে গুঞ্জন রটেছিল, সেটা এখন সত্যি হওয়ার পথে৷ কাল বেকহাম নিজেই বললেন নামের সঙ্গে ‘মালিক’ উপাধি যোগ হওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার৷ জানিয়েছেন এরই মধ্যে নিজেকে মায়ামির একজন ভাবতে শুরু করেছেন৷ এএফপি৷