মালিক বেকহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিড বেকহাম একটা ক্লাব কেনার ইচ্ছে জানিয়েছিলেন আগেই। ক্লাবের মালিক বনে যাওয়ার লক্ষ্যে আরেক ধাপ এগিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। ক্যারিয়ারের বেশির ভাগ সময় ইউরোপে খেললেও মালিক এবং ব্যবসায়ীর চোখে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাবগুলোই তাঁর পছন্দ। মাথার ঘাম পায়ে ফেলে কামানো টাকাটা তিনি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতেই বেশি আগ্রহী। কয়েকটি ক্লাব দেখেছেন। তার মধ্যে মায়ামিই তাঁর এক নম্বর পছন্দ। বেকহামের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ‘মায়ামিই প্রথম পছন্দ। তবে এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি।’ ২০০৯ সালে মেজর লিগ সকারে নিয়ে আসা ক্লাবটির বলিভিয়ান কোটিপতি-মালিক মার্সেলো ক্লেয়ারের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে। এএফপি।